[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ৮ দফা দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইল জেলা সংখ্যালঘু অধিকার আন্দোলনের উদ্যোগে সংখ্যালঘু নির্যাতন বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরস্থ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি শেষে একটি মিছিল নিয়ে তারা শহর প্রদক্ষিণ করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি সত্যন্জিত মুখার্জী, টাঙ্গাইল জেলা হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন, থানাপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি হরিমোহন সরকার ও সেক্রেটারি কমল দত্ত, টাঙ্গাইল জেলা সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিরা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!