[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে সিলেবাস সংস্কারের দাবিতে মানববন্ধন
সিলেবাস সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল -ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সিলেবাস সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ইয়ান আরিয়ান, রাফিন, ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. সোয়াদ, মহিউদ্দিন মাহিসহ সৃষ্টি স্কুল, পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বর্তমান সিলেবাস সংস্কার করে একটি গ্রহণযোগ্য সিলেবাসের দাবি জানান।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!