[ দেশজুড়ে ]
শহিদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের মানববন্ধন ২২ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত
আগামী ২২ সেপ্টেম্বর আরিফুর রহমান হত্যার বিচারের দাবিতে পঞ্চগড় শহরস্থ শহিদ মিনার সংলগ্ন শেরে বাংলা পার্কে মানববন্ধন কর্মসূচি পালন করবে শহিদ আরিফুর রহমান স্মৃতি পরিষদ। একইসঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে ধর্ম উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ২০২৩ সালের ৩ মার্চ কাদিয়ানীদের সালানা জলসা বন্ধ এবং তাদের অমুসলিম ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য সংগঠনের আয়োজিত সমাবেশে সংঘর্ষ হয়। এতে নিহত হয়েছিলেন আরিফুর রহমান। আগামী ২২ সেপ্টেম্বর আরিফুর হত্যার বিচার দাবিতে পঞ্চগড় শহরস্থ শহিদ মিনার সংলগ্ন শেরে বাংলা পার্কে মানববন্ধন কর্মসূচি পালন করবে শহিদ আরিফুর রহমান স্মৃতি পরিষদ।
.png)
কর্মসূচিতে নেতৃত্ব দেবে পঞ্চগড় জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা যেতে পারে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!