ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের বিক্ষোভ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪
পঞ্চগড়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের বিক্ষোভ মিছিল
সংখ্যালঘু অধিকার আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা সংখ্যালঘু অধিকার আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে জেলা শহরস্থ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সংখ্যালঘু অধিকার আন্দোলনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, সংগঠনটির সমন্বয়ক দিপু রায়ের সভাপতিত্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৮ দফা দাবি বাস্তবায়ন, উত্তরবঙ্গসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ, খুলনায় উৎসব মন্ডলকে হত্যা চেষ্টা এবং চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে গনেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় পাশের ভবন থেকে গরম পানি ও ইট নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে চার শতাধিক মানুষ অংশ নেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!