ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আখাউড়ায় সমাবেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০২৪
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আখাউড়ায় সমাবেশ
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ -ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতের মুম্বাইয়ে এক হিন্দু পুরোহিত ও বিজিপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় পৌরশহরের সড়ক বাজার মুক্তমঞ্চে হেফাজতে ইসলামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন জায়গা থেকে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হযরত মাওলানা আসাদ আল হাবিব, মাওলানা আসাদুজ্জামান, আলহাজ মুসলেহ উদ্দিন ভূঁইয়া, মাওলানা আব্দুল বাছির আল মাহদী, মাওলানা হাবিবুল্লাহ বাহার, মাওলানা মুফতি সুহাইল আহমদ ধরমন্ডলী, মাওলানা অলিউল্লাহ, মাওলানা ফখরুদ্দিন আহমেদ, আলহাজ বিল্লাল হোসেন, মাওলানা জিয়াউর রহমান, মুফতি ইব্রাহিম বিন আব্দুল মান্নান, মাওলানা জাকির আহমেদ, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ভারতে মহানবীকে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান আমরা কিছুতেই মেনে নেব না। অতি দ্র‍ুত কটূক্তিকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানাই। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!