[ দেশজুড়ে ]
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন লালমনিরহাটের কালিগঞ্জের স্থানীয় তৌহিদি জনতা।
রোববার বিকেলে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তুষভান্ডার মহিলা কলেজের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
তুষভান্ডার মহিলা কলেজ সংলগ্ন স্থানে তুষভান্ডার জামে মসজিদের ইমাম মাওলানা নুর হোসেন আলমগীরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে সুন্দাহরী সোনালীরতল জামে মসজিদের ইমাম মাওলানা আবু বক্করসহ স্থানীয় তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমনিরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!