ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকার বাতাস আজ কতটা স্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮, ৫ অক্টোবর ২০২৪
ঢাকার বাতাস আজ কতটা স্বাস্থ্যকর
ফাইল ফটো

টানা দুদিন ধরে বৃষ্টি হওয়ায় রাজধানী ঢাকার বায়ুর মানের বেশ কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে, বায়ুদূষণ তালিকার শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর।

শনিবার সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা পাকিস্তানের লাহোর শহরের দূষণ স্কোর ১৭৬ অর্থাৎ এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির দূষণ স্কোর ১৭১ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

Advertisement

তৃতীয় নম্বরে রয়েছে চীনের বেইজিং। এই শহরটির দূষণ স্কোর ১৫৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা।

অপরদিকে, ২৪ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। ঢাকার দূষণ স্কোর ৭১ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা ভালো মানের।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!