ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কোন স্বার্থে ঢাকা-দিল্লি সম্পর্ক ভালো করতে হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৩, ১ অক্টোবর ২০২৪
কোন স্বার্থে ঢাকা-দিল্লি সম্পর্ক ভালো করতে হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন- ফাইল ফটো

নিজেদের স্বার্থে ঢাকা-দিল্লি সম্পর্ক ভালো করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশনের (বিমসটেক) সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে। শিগগিরই সবধরনের ভিসা চালু করবে ভারত বলেও জানান তিনি।

জাতিসংঘ সফর শেষে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

Advertisement

জাতিসংঘ সফর সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকারকে কীভাবে সহায়তা করা যায়, তা জানতে চেয়েছেন বিশ্ব নেতারা।

তৌহিদ হোসেন বলেন, সংস্কার নিয়ে তাড়াহুড়া না করতে অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কারে গঠিত ৬ কমিশনের রিপোর্ট পাওয়ার পরই নির্বাচনের রূপরেখা নিয়ে বলা সম্ভব। সংস্কারের প্রয়োজনীয় সময়ের চেয়ে এ সরকার বেশি দিন থাকবে না।

পাকিস্তান ইস্যুতে তিনি বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ-ঢাকা সম্পর্ক এগিয়ে নেয়া যাবে। বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!