ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৫, ১৯ অক্টোবর ২০২৪
বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয় শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে এ আলোচনা সভা হয়।

এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী প্রমুখ।

Advertisement

সভায় বক্তারা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কেরামদের নানামুখী ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!