[ রাজধানী ]
যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক
অ্যাডভোকেট সাইফুল আল সোহাগ- ফাইল ফটো
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আল সোহাগ।
সোমবার রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা আরো একজনকে আটক করা হয়।
তবে শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২ জন প্রেসেডিয়াম সদস্য, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন সম্পাদক, ১ জন উপসম্পাদক, ১ জন সহ-সম্পাদক ও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যুবলীগ
লিংক সফলভাবে কপি হয়েছে!