ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন বাবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২১, ১৬ নভেম্বর ২০২৪
দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন বাবা
পল্লবী থানা- ফাইল ফটো

রাজধানীর পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. আহাদ নামে এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

দুই শিশুর একজনের বয়স ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

শনিবার পল্লবী থানার এসআই মাজেদুল বলেন, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠাই।

Advertisement

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরে ঘাতক বাবা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলেকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন। তাদের হত্যা করার পর তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!