গ্রেফতারকৃতরা হলো- মো. শুকুর আলী, মো. সিয়াম, মো. শাকিল হোসেন। শনিবার রাতে হাজারীবাগ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নিহত শান্ত হাজারীবাগ ১০ নম্বর গলির আফজাল হোসেনের ছেলে। তার বড় ভাই মিরাজ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে কিশোর শুকুরসহ কয়েকজন এলাকার একটি বাসায় সাইকেল চুরি করার সময় দারোয়ান তাদের ধাওয়া দেন। খবর শুনে শান্তও সেখানে গিয়েছিল। দারোয়ানের সঙ্গে শান্তও চোরদের ধাওয়া দেয়। শুকুর তখন শান্তর বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে। রাতেই তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শান্ত।
.png)
শান্তর বন্ধু জীবন বলেন, বৃহস্পতিবার রাতে বাসার পাশে মাদরাসার গলিতে কয়েকজন শান্তুকে ছুরিকাঘাত করে। যারা ছুরিকাঘাত করেছে, তারা পাশের এলাকার।
হাজারীবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, সাইকেল চোরদের ধাওয়া দেওয়া নিয়েই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সাইকেল চুরি ও হত্যার ঘটনার সঙ্গে জড়িত সবাই দিনমজুর। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।