ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, জানা গেল কারণ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫, ১৫ নভেম্বর ২০২৪
কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, জানা গেল কারণ
ছবিতে আবদুর রহিম

ফেনীর পরশুরামে আবদুর রহিম (১৭) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।  পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেঠে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম উপজেলা দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো. ইসমাইলের ছেলে। তিনি পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, একই এলাকার রফিকুল ইসলাম রনির সঙ্গে আবদুর রহিমের পূর্ব বিরোধ ছিল। গত ৫ আগস্টের রাতে আবদুর রহিমকে মারধর করা হয়। বৃহস্পতিবার দুপুরে রনির নেতৃত্বে কয়েকজন আবদুর রহিমের ওপর ফের হামলা করে। একপর্যায়ে আবদুর রহিমকে ছুরিকাঘাত করেন রনি। এতে রহিম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফেনী জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক

Advertisement

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বপন ও কাসেম নামের দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!