ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩৫০ টাকার জন্য যুবককে ছুরিকাঘাতে হত্যা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ২৭ অক্টোবর ২০২৪
৩৫০ টাকার জন্য যুবককে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে পাওনা মাত্র সাড়ে তিনশ টাকার জন্য হারুন অর রশিদ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। এর আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মিঠাপুকুরের বৈরাতী হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, হারুনের কাছে ধারের সাড়ে তিনশ টাকা পান মোস্তফা। রাতে দুজনই একসঙ্গে বসে গাঁজা সেবন করেন। একপর্যায়ে ওই টাকা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে হারুনকে আঘাত করেন মোস্তফা। এতে ঘটনাস্থলেই মারা যান হারুন।

Advertisement

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, অভিযুক্ত মোস্তফাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!