ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দোকানে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩০, ১১ নভেম্বর ২০২৪
দোকানে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে পূর্ববিরোধের জেরে দোকানে ঢুকে মুদি দোকানি হযরত আলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

রোববার (১০ নভেম্বর) বিকেলে নগরীর ভারারুল জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী নগরীর ভারারুল এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। 

নিহতের ভাতিজা কাওসার হোসেন মিলন বলেন, বিকেলে ভারারুল বটতলা এলাকায় নিজ দোকানে বসা ছিলেন হযরত আলী। পূর্ববিরোধের জেরে একই এলাকার মাসুদ দেওয়ান ও তার সহযোগীরা হযরত আলীর ওপর হামলা চালান। তারা দোকানে ঢুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!