[ রাজধানী ]
পুরানা পল্টনে ‘ল চেম্বারে’ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরানা পল্টনে একটি ‘ল চেম্বারে’ অগ্নিকাণ্ড ঘটেছে। চারতলা ভবনের দোতলায় মূলত আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মানিকগঞ্জ হাউস নামের ঐ ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৫টি ইউনিট কাজ করছে।
.png)
তবে প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!