[ আন্তর্জাতিক ]
চীনে সবজির বাজারে ভয়াবহ আগুন, নিহত ৮
ছবি: সংগৃহীত
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের একটি সবজির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এই আগুন লাগে। পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
কর্তৃপক্ষ বলছে, আগুন লাগার এ ঘটনার কারণ অনুসন্ধান চলছে। ইচ্ছাকৃত না কি দুর্ঘটনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
.png)
বার্তা সংস্থা রয়টার্স বলছে, চীনের ওয়েইবো মাইক্রোব্লগিং সাইটে অন্যান্য মিডিয়া আগুনের বেশকিছু ভিডিও পোস্ট করা হয়েছে। এতে বাজারটি আগুনের ধোঁয়ায় অন্ধকার থাকতে দেখা গেছে। এই বাজারটি ২০১১ সালে খোলা হয়। সেখানে ফল এবং সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেমও বিক্রি হতো।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!