ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আলিয়ার মাঠে বসবে না অস্থায়ী আদালত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৬, ৯ জানুয়ারি ২০২৫
আলিয়ার মাঠে বসবে না অস্থায়ী আদালত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী আদালত বসতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন মাদরাসাটির শিক্ষার্থীরা। মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ বন্ধ করা ও মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে মাদরাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন সেনবাহিনীর সদস্যরা।

মাদরাসার শিক্ষার্থীদের দাবি, বিচারকাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়। এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেনি তারা। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!