ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটায় স্কুলে ভর্তি করতে না পারায় সড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ২৪ ডিসেম্বর ২০২৪
মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটায় স্কুলে ভর্তি করতে না পারায় সড়ক অবরোধ
রংপুর জিলা স্কুল। ফাইল ফটো

রংপুর জিলা স্কুল ও রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটায় ভর্তি করতে না পারায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেছেন অভিভাবকরা।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের অভিভাবকরা সড়ক অবরোধ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের নেতৃত্বে রংপুর জিলা স্কুল এবং রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তিচ্ছু মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের অভিভাবকরা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা মুক্তিযোদ্ধা কোটায় লটারিতে নাম আসার পরও ভর্তি না নেয়ার অভিযোগ করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!