ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উপলক্ষে সভা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ২২ ডিসেম্বর ২০২৪
রংপুরে বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উপলক্ষে সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টিফাস্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রংপুর জেলার কোর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসক অফিস কক্ষে জেলা প্রশাসক মো. রবিউল ফয়সালের সভাপতিত্বে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, লে. কর্নেল মাসুদুর রহমান (পিএসসি, অধিনায়ক ৩০ ইবি রংপুর সেনানিবাস), মো. শরিফ উদ্দিন (পুলিশ সুপার, রংপুর), মো. শিবলী কায়সার (উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশ) প্রমুখ। 

Advertisement

সভায় যেসব আলোচ্য বিষয় ছিল:

ক) আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কোনো হুমকি না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা। 

খ) খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চগুলোর নিরাপত্তার স্বার্থে চার্জগুলোর প্রধানদের সঙ্গে জেলা প্রশাসনের সমন্বয় রাখা। 

গ) ৩১ শে ডিসেম্বর ২০২৪ তারিখ থার্টিফার্স্ট নাইট উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আতশবাজি ফোটানো বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিশ্চিতকরণ।  

ঘ) থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাস্তা উপর/পাবলিক প্লেসে সমাবেশ বন্ধ রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরী পদক্ষেপ গ্রহণ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!