ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০, ১৮ জুলাই ২০২৬
কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি ঘোষণা
সংগৃহীত ছবি

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে সংগঠনের এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এর আগে সকালে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

Advertisement

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সালাম ফারুক (আরটিভি) ও মোসাম্মাৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা)। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মনির আহমাদ জারিফ (দৈনিক জনকণ্ঠ) ও ফারজানা আফরিন (বাংলাদেশের আলো)।

এছাড়া অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানব কথা), সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪) এবং দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান (স্টার নিউজ) নির্বাচিত হয়েছেন। সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি), তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী (দৈনিক একুশে সংবাদ) ও শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (দৈনিক যায়যায়দিন) জয়ী হয়েছেন।

অন্যদিকে, প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট), ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম, আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা (এটিএন বাংলা) এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (দৈনিক আমার দেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— দিদারুল আলম দিদার (বাসস), মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন), কমল চৌধুরী (বেস্ট নিউজ), মো. আবু তাহের (দৈনিক প্রভাত) ও শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ)।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!