ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেকের জরুরি বিভাগে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ৩ সেপ্টেম্বর ২০২৬
ঢামেকের জরুরি বিভাগে হাজতির মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. বাবুল হোসেন (৪৫) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাবুল হোসেনকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে সকাল ৯টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

কারা সূত্রে জানা গেছে, বাবুল হোসেন একটি মাদক মামলায় কারাবন্দি ছিলেন।

নিহত বাবুল হোসেনের বাড়ি যশোরের কোতোয়ালি থানার মনোহরপুর গ্রামে। তার বাবা মৃত আব্দুল মজিদ।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!