কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’ অস্ত্রসহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণকে’ তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
.png)
এসআরবি জানিয়েছে, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং পরিচালনার পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন বলেও দাবি করেছে বাহিনীটি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন সহযোগীসহ শ্রাবণকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এ বিষয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এসআরবির (সাবেক র্যাব) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে গ্রেপ্তার ও অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।