ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৭ জন আটক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৫১, ২৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৭ জন আটক
ফাইল ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে ৫৭টি মামলা করা হয়েছে। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিভাগভিত্তিক আটকের সংখ্যা হলো—রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৬, মতিঝিলে ৫৮, তেজগাঁওয়ে ১০৫, মিরপুরে ১৩২, গুলশানে ৪০, উত্তরা বিভাগে ৪১, এসআরইউ বিভাগে ৪ এবং গোয়েন্দা বিভাগে ৩ জন।

অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি সিএনজি, ১৪টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৬০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!