ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পেশা ও জীবন ]
আজ বিশ্ব আলোকচিত্র দিবস

অনুভূতির ক্যানভাসে নীরবে কথা বলে ছবি: একটি ফ্রেম, হাজার গল্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১, ১৯ আগস্ট ২০২৬
অনুভূতির ক্যানভাসে নীরবে কথা বলে ছবি: একটি ফ্রেম, হাজার গল্প
ডেইলি বাংলাদেশ

ছবি শুধু একটি মুহূর্তকে আটকে রাখে না, ধারণ করে সময় আর ইতিহাসকে। প্রতি বছরের মতো আজ ১৯ আগস্ট বিশ্বজুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে 'বিশ্ব আলোকচিত্র দিবস' (ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে)। ক্যামেরার লেন্সে বন্দি থাকা অজস্র গল্প আর আলোকচিত্রশিল্পীদের নিরলস অবদানকে শ্রদ্ধা জানাতেই বিশ্বব্যাপী দিনটি উদযাপন করা হয়।

আজকের ডিজিটাল ফটোগ্রাফির যুগে পৌঁছানোর পেছনের ইতিহাস বেশ প্রাচীন। ১৮৩৭ সালে ফরাসি বিজ্ঞানী লুইস ডেগুরে ও নাইসফোর নিপেক যৌথভাবে ছবি তোলার প্রথম ব্যবহারিক পদ্ধতি উদ্ভাবন করেন, যা তাদের নামানুসারে ‘ড্যাগুইররিও টাইপ’ (Daguerreotype) ফটোগ্রাফি নামে পরিচিতি পায়। বিজ্ঞান ও শিল্পের এই অভূতপূর্ব উদ্ভাবন আলোকচিত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। পরবর্তীতে ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এই আবিষ্কারকে বিশ্বের জন্য উন্মুক্ত ঘোষণা করে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯ আগস্টকে ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত ফটোগ্রাফির সমৃদ্ধ পথচলায় যেসব গবেষক ও আলোকচিত্রী অবদান রেখেছেন, তাঁদের সম্মান জানাতে প্রতি বছর এ দিবসটি পালিত হয়ে আসছে।

Advertisement

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর সাড়ম্বরে দিবসটি উদযাপিত হয়। ১৯ আগস্ট উপলক্ষে দেশের বিভিন্ন আলোকচিত্রী সংগঠন ও প্রথক আলোকচিত্রীদের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি ফটোগ্রাফির অতীত বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ভাবনার ওপর নির্মাণ করা নানা তথ্যচিত্রও প্রদর্শন করেন দেশের আলোকচিত্রীরা।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!