প্রবাদে আছে, সময় ও স্রোত কখনো কারও জন্য অপেক্ষা করে না। সময়ের অবিরাম প্রবাহে প্রতিটি দিন একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনা স্থান করে নেয় ইতিহাসের পাতায়।
আজ ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার। ইতিহাসের পাতায় দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তির জন্ম ও মৃত্যুর জন্য স্মরণীয়। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা।
.png)
১৬১২: চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠিত হয়।
১৬৬৬: লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড ‘গ্রেট ফায়ার অব লন্ডন’-এর অবসান ঘটে।
১৭৬৩: ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছে উদয়নালার যুদ্ধে মীর কাশিমকে পরাজিত করে।
১৯০৫: রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থান ঘোষণা করে।
১৯৬০: রোম অলিম্পিকে বক্সিংয়ে স্বর্ণপদক জয় করেন কিংবদন্তি মোহাম্মদ আলী।
১৯৭১: মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন।
১৯৭২: মিউনিখ অলিম্পিকে হামলার ঘটনায় ১১ জন ইসরাইলি নিহত হন।
২০০০: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভ্যালু জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১১৮৭: ফ্রান্সের রাজা অষ্টম লুই।
১৭৭৪: জার্মান চিত্রশিল্পী ক্যাসপার ডেভিড ফ্রিডরিখ।
১৮৮৮: ভারতের সাবেক উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন।
১৯৫৪: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রিচার্ড অস্টিন।
১৯৭০: বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক।
১৯৭৯: ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সরোদবাদক আয়ান আলি খান।
১৯৯১: বাংলাদেশি সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
১১৬৫: জাপানের সম্রাট নিযো।
১৫৬৬: উসমানীয় সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট।
১৭৮৬: ইংরেজ ব্যবসায়ী ও পর্যটক জন হ্যানওয়ে।
১৮৫৭: ফরাসি সমাজবিজ্ঞানী অগুস্ত কোঁত।
১৯৫৯: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক।
১৯৭৪: বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আবদুল আলীম।
১৯৯৭: মানবতাবাদী ব্যক্তিত্ব মাদার তেরেসা।
২০০৯: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।