ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

অবশেষে বনেই ফিরল লজ্জাবতী বানর

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২২ অক্টোবর ২০২২
অবশেষে বনেই ফিরল লজ্জাবতী বানর
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্য থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার বেলা ১১টার দিকে বানরটি উদ্ধারে পর বনে অবমুক্ত করা হয়।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে এক ব্যক্তি লজ্জাবতী বানরটি বিক্রির জন্য নিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে পাচারকারী খাঁচাবন্দী বানরটি রেখে পালিয়ে যান।

পরে রাঙ্গামাটির বন সংরক্ষক মো. মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়াইব খানের নির্দেশনায় সন্ধ্যায় বানরটি অবমুক্ত করা হয়।

Advertisement

এসময় বনপ্রহরী মো. গিয়াসউদ্দিন, মো. আবু বক্কর, মো. আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!