ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

বান্দরবানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৬ অক্টোবর ২০২২
বান্দরবানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত

বান্দরবানে রাজু চাকমা নামের এক উপজাতি মাদক ব্যবসায়ীকে ৭৫০ ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার দুপুর ২টার সময় বান্দরবান সদরের প্রধান সড়কের চেয়ারম্যান পাড়া কেয়াং মোড়, বৌদ্ধ মন্দির গেটের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত রাজু চাকমা নাইক্ষ্যংছড়ি থানার রেজু পাড়ার ৮নং ওয়ার্ড, ঘুমধুম ইউনিয়নের মৃত চৈচিমং চাকমার ছেলে ।

Advertisement

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম বান্দরবান সদর চেয়ারম্যান পাড়া, কেয়াং মোড় বৌদ্ধ মন্দির গেটের সামনে অবস্থানের সময়ে পাকা রাস্তার উপর সন্দেহজনকভাবে রাজু চাকমা নামে একজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করলে তার কাছে থাকা পলেথিন পেঁচানো ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমাানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. আফজাল হোসেন বলেন, মাদক রোধে চলমান অভিযানের অংশ হিসেবে সব সময়ই জেলায় মাদক নির্মূলে আমরা কাজ করছি। আটককৃত আসামির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বান্দরবান সদর থানায় আটককৃত আসামিকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!