[ পার্বত্য চট্টগ্রাম ]
রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে পুলিশের সহায়তা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাঙ্গামাটি শহরে রিজার্ভ বাজারের মহসিন কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ।
রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সদর সার্কেল পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
খাদ্য সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে তাদের বসতঘর পুড়ে যায়। ফলে ১৭টি নিম্নআয়ের পরিবারের সবকিছু পুড়ে গেছে। তাই রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি এবং জেলা পুলিশের পক্ষ থেকে খুবই অল্প কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। যেন পরিবারগুলো কয়েকদিন চলতে পারে।
তিনি আরো বলেন, এখানে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিত্তবান যারা আছেন তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!