মাটিরাঙ্গায় জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে স্কুলের তুলনায় এগিয়ে আছে মাদরাসা। উপজেলার ১০টি স্কুলের ১৫২০ জন শিক্ষার্থীর মধ্য থেকে পাস করেছেন ১০১৯ জন। স্কুল, মাদরাসা ও ভোকেশনাল পর্যায়ে মোট ৩৯ জন জিপিএ-৫ পেয়েছেন।
মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৭ জন পরীক্ষার্থীর মধ্য থেকে পাস করেছেন ৯৪ জন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। পাসের হার ৭৪.০১%। তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্য থেকে পাস করেছেন ২২৬ জন। জিপিএ-৫ পেয়েছেন নয়জন, পাসের হার ৬৮.৮৯%। গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪৯ জন, পাসের হার ৫৯.৩৬%। শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৫ জন, জিপিএ-৫ পেয়েছেন তিনজন। পাসের হার ৫৯.০৬%।
আমতলী উচ্চ বিদ্যালয়ের ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশে করেছেন ৮৬ জন, পাসের হার ৬৫.১৫%। তাইন্দং উচ্চ বিদ্যালয়ের ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭০ জন পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন। পাসের হার ৮৫.৮৬%। মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন একজন। পাসের হার ৬৪.৭৮%। খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৫ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন। পাসের হার ৫৯.২১%। মাটিরাঙ্গা মিউনিসিপাল মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৯ জন পরীক্ষার্থীর মধ্য পাস করেছেন ৮৭ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন। পাসের হার ৭৩.১১%। আলুটিল বটতলী উচ্চ বিদ্যালয়ের ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩০ জন। পাসের হার ৬৭.০৩%। উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাসের হার ৬৭.০৩%।
.png)
এদিকে উপজেলার পাঁচটি মাদরাসার মধ্যে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। পাসের হার ৯৬%। তবলছড়ি ইসলামিয়া আলিম মাদরাসার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্য পাস করেছেন ৪৩ জন, পাসের হার ৯৭.৭২%। তাইন্দং মোহাম্মদীয় দাখিল মাদরাসারা ৪৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন চারজন। খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদরাসার আটজনের সবাই পাস করেছেন। গোমতী পশ্চিমপাড়া দাখিল মাদরাসার ১৭ জনের সবাই পাস করেছেন। মাদরাসা পর্যায়ে পাসের হার ৯৭.৪৮%।
মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের দুইটি ভোকেশনাল প্রতিষ্ঠানে একজন জিপিএ-৫ সহ পাসের হার ৮২.৪০%।