ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

সন্তান প্রসবের একদিন পরেই এইচএসসি পরীক্ষা দিলেন চুমকি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১১ ডিসেম্বর ২০২২
সন্তান প্রসবের একদিন পরেই এইচএসসি পরীক্ষা দিলেন চুমকি
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি পরীক্ষার্থী চুমকি রাণী মজুমদার গত শুক্রবার খাগড়াছড়ি সদর হাসপাতালে পুত্র সন্তান প্রসব করেন।

রোববার তিনি মানিকছড়ি সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। যদিও এটা স্বাভাবিক ডেলিভারি ছিলো তবুও চুমকি রাণীর এ আত্মবিশ্বাস ও সাহসকে গুইমারা সরকারি কলেজের শিক্ষকরা ধন্যবাদ জানিয়েছেন।

গুইমারা সরকারি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রভাষক সানু মারমা, প্রীতিময় চাকমা, মোহাম্মদ শামীম উদ্দিন ও মো. কামরুজ্জামান চুমকি রাণীর সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানান এবং আগামী ১৩ ডিসেম্বর শেষ পরীক্ষায় অংশ গ্রহণের উৎসাহ প্রদান করেন।

Advertisement

চুমকি গুইমারা সরকারি কলেজের শিক্ষার্থী হলেও এইচএসসি পরীক্ষার কেন্দ্র হচ্ছে মানিকছড়ি উপজেলায় মানিকছড়ি সরকারি গিরিমৈত্রি কলেজ কেন্দ্রে। মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট সবাই চুমকি রাণীকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!