[ পার্বত্য চট্টগ্রাম ]
শীতে উষ্ণতা ছড়িয়ে দিতে শীতার্তদের পাশে ‘মানব ছায়া’
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তীব্র শীতে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেবামূলক প্রতিষ্ঠান ‘মানব ছায়া’।
রোববার বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নবীনগর এলাকায় অসহায় ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে তীব্র শীতে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠনটি।
সংগঠনটির সভাপতি ও সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আবু রাসেল সুমন উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
জসিম উদ্দিন জয়নাল বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করছি শীতের তীব্রতা থেকে সামান্য উষ্ণতা ছড়াতে। আগামীতেও আমাদের মানবিক সংগঠন মানব ছায়া ছিন্নমূল ও সুবিদা বঞ্চিত মানুষের পাশে থাকবে।
এ সময় গ্লোবাল টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আলমগীর হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!