ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাতরং ]

সমকামী ছেলেকে নামজাদা মডেলের ধর্ষণ, পরে ছেলের হাতেই মা খুন

সাতরং ডেস্ক
প্রকাশিত: ১২:২৯, ১০ জুন ২০২২
সমকামী ছেলেকে নামজাদা মডেলের ধর্ষণ, পরে ছেলের হাতেই মা খুন
বারবারা ডালি বিকল্যান্ড। ছবি: সংগৃহীত

বারবারা ডালি বিকল্যান্ড তার সৌন্দর্যের কারণেই নিউ ইয়র্কেরর বেশ পরিচিত মুখ ছিলেন। শহরের ধনী সমাজের সবাই তাকে পেতে চাইতো, নামজাদা মডেল বলে কথা! সকলের ঝকমকে নক্ষত্র হয়ে ওঠা এই নারীর জীবন ঠিক এক গল্পের কারণেই পরিবর্তন হয়ে যায়; যা নিঃসন্দেহে আলোচনা করার মতো।

বারবারারের জন্ম কেমব্রিজের অতি সাধারণ এক পরিবারে। তবে তিনি নিজেকে নিউ ইয়র্কের অভিজাত জগতে টেনে তুলেছিলেন। শহরের সেরা দশ সুন্দরীর এক জন বলা হত বারবারাকে। সমালোচকরা বলতেন, ওই ‘সম্পদ’-এর জোরেই ধনী স্বামী পেয়েছিলেন বারবারা। নিউ ইয়র্কের প্লাস্টিক ব্যবসার একচ্ছত্র ব্যবসায়ীর বিপুল সম্পদের একমাত্র উত্তরাধিকারী ব্রুক বিকল্যান্ডকে বিয়ে করেন।

ধনী স্বামী আর একমাত্র পুত্রসন্তানকে নিয়ে সুখে থাকতে পারতেন। কিন্তু বারবারা পারেননি। তার জীবন একটা সময় এমন বাঁক নেয় যে, তাঁর নাম শুনলেও ঘৃণায় নাক কুঁচকোতে শুরু করে নিউ ইয়র্ক।

Advertisement

ব্রুক আর বারবারাকে নিউ ইয়র্কের অভিজাত সমাজ চিনত যথেচ্ছ টাকা ওড়ানোর জন্য। এই দম্পতি প্রায়শই পার্টি দিতেন। এ ছাড়াও বারবারা আর ব্রুক অন্য একটি কারণে আলোচনায় থাকতেন সব সময়ে। প্রকাশ্যেই বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত হতেন এই অভিজাত দম্পতি। ব্রুক-বারবারার সম্পর্কের এই অদ্ভুত রসায়ন সবাই জানতেন। যেটা জানতেন না, তা হল, ছেলে অ্যান্টনি বিকল্যান্ডের সঙ্গেও বারবারার এক অন্যরকম বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এতটাই যে ছেলের সম্পর্ক, যৌনতা, সঙ্গী বাছাই নিয়েও নিজের মতামত দিতেন বারবারা।

অ্যান্টনি ছিলেন সমকামী। বারবারা কোনো দিনই তা মেনে নিতে পারেননি। ছেলের পছন্দ বদলাতে প্রথমে নারী যৌনকর্মীর সাহায্য নেন তিনি। তাতেও কাজ না হওয়ায় স্পেন থেকে ‘বান্ধবী’ জোটান ছেলের জন্য। কিন্তু অ্যান্টনির বদলে তার বান্ধবীর প্রেমে পড়ে যান তার বাবা ব্রুক।

ধনী স্বামী আর একমাত্র পুত্রসন্তানকে নিয়ে সুখে থাকতে পারতেন বারবারা। ছবি: সংগৃহীত

আগেও ব্রুকের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতেন বারবারা। কিন্তু ছেলের বান্ধবীর সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জানতে পেরে তিনি আত্মহত্যা করতে যান। ১৯৬৮ সালে এই ঘটনার পরে ব্রুকের সঙ্গে সম্পর্কে ইতি টানেন বারবারা। তিনি তখন ৪৭। তাদের একমাত্র সন্তান অ্যান্টনির বয়স তখন ২২ বছর।

এর পরে যা হয় তা শুনে চমকে ওঠে গোটা নিউ ইয়র্ক। স্বামীর সঙ্গে বিচ্ছেদের বছরেই ছেলে অ্যান্টনিকে ধর্ষণের অভিযোগ ওঠে বারবারার বিরুদ্ধে। যদিও সেই অভিযোগের অস্বীকার করেন বারবারা। তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমি ছেলের সঙ্গে সংসর্গ করেছি। কিন্তু ধর্ষণ নয়, আমি ছেলেকে সুস্থ করার চেষ্টা করেছি।’’

অ্যান্টনির বক্তব্য জানা যায়নি। তবে এই ঘটনার ঠিক চার বছর পর লন্ডনের বাড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ৫১ বছরের বারবারার দেহ। কুপিয়ে খুন করা হয়েছিল বারবারাকে। ঘটনাস্থলে অ্যান্টনি ছিলেন। আনাজ কাটার ছুরিতে তার হাতের ছাপও পাওয়া যায়।

আদালতে অ্যান্টনিকে প্রশ্ন করা হলে, তিনি মাকে খুন করার কথা স্বীকার করে নেন। তবে কেন খুন করেছেন, তার কারণ স্পষ্ট করে বলেননি। শুধু আইনজীবীকে জানিয়েছিলেন, খুনের রাতে মায়ের সঙ্গে এক বন্ধুকে বাড়িতে রাখা নিয়ে ঝগড়া হয় তার।

খুনের অপরাধে জেলে পাঠানো হয় অ্যান্টনিকে। তবে তার বাবা ব্রুক বছর কয়েক পরেই ছেলেকে ছাড়িয়েও আনেন জেল থেকে। আদালতকে তিনি জানান, তার ছেলে মানসিকভাবে বিধ্বস্ত। গত কয়েক বছর ধরে তার সঙ্গে যা যা হয়েছে, তার জন্য মানসিক রোগেরও শিকার হয়েছেন। মাকে খুন করার সিদ্ধান্ত ছেলে নিয়েছে মানসিক রোগের কারণেই।

দীর্ঘ শুনানির পর আদালত অ্যান্টনিকে বাড়ি যেতে দিতে রাজি হয়। তাকে তার দাদির দেখভালের দায়িত্ব দেওয়া হয়। জেল থেকে বেরোনোর আট দিনের মধ্যে অ্যান্টনি তার দাদিকেও একইভাবে কুপিয়ে খুন করেন। আবার জেলে যান অ্যান্টনি।

সত্তরের দশকের এই ঘটনা ঘিরে সাড়া পড়ে যায় নিউইয়র্কে। পরে এই নিয়ে একটি সিনেমাও তৈরি হয় হলিউডে। ‘স্যাভেজ গ্রেস’ নামে ওই ছবিতে বারবারার ভূমিকায় অভিনয় করেছিলেন হলিউডের দুই নামী অভিনেতা জুলিয়েন মূর এবং এডি রেডমায়ার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!