সেই দিন কে ব্যবহার করেছিলেন মোবাইল ফোন? প্রথম বার ফোন করা হয় কাকে? এটিও চমৎকার এক কাহিনি।
সেই সময়ে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন এর আবিষ্কারক মার্টিন কুপার। ঠিক ৫০ বছর আগে তিনি সফলভাবে বানিয়ে ফেলেছিলেন মোবাইল ফোন। তখন তিনি মোটোরোলা কোম্পানিতে কর্মরত। ১৯৫৭ সালে ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি থেকেই স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন তিনি।
.png)

কাজে যোগ দেওয়ার পরেই প্রথমে পুলিশের জন্য একটি যন্ত্র তৈরি করেছিলেন কুপার। যন্ত্রটি পুলিশদের মধ্যে যোগাযোগ জোরদার করার বড় হাতিয়ার হয়ে উঠেছিল সেই সময়। অপরাধ নিয়ন্ত্রণ করতেও এই যন্ত্রটি দারুণ কাজে লাগে সেই সময়ে। এর পরেই মোবাইল ফোন তৈরির কাজে হাত দেন তিনি। সত্তরের দশকে মোটোরোলা কোম্পানির যোগাযোগ বিভাগের প্রধানও করা হয় তাকে। এর পরেই তিনি আবিষ্কার করে ফেলেন মোবাইল ফোন।
কিন্তু প্রথম ফোনটি তিনি কাকে করেছিলেন? তা নিয়ে রীতিমতো দারুণ কাহিনি রয়েছে। সে সময়ে মোটোরোলার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ছিল বেল ল্যাবোরেটরিজ। আর সেখানকার প্রযুক্তিবিদরা ছিলেন কুপারের প্রতিদ্বন্দ্বী। কারা আগে মোবাইল ফোন আবিষ্কার করতে পারেন, তা নিয়ে চলছিল বিরাট লড়াই। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে যেতেন কুপার। সেটি প্রমাণ করার জন্য কুপার মোবাইল ফোন থেকে প্রথম ফোনটি করেন বেল ল্যাবরেটরিজের প্রযুক্তিবিদদেরই। ফোন করে বলেন, তিনি একটি ব্যক্তিগত, হাতেধরা, তারবিহীন সেল ফোন থেকে ফোন করছেন।
এই ঘটনা রাতারাতি ইতিহাস হয়ে যায়। এর পর থেকে মোবাইল ফোনের জন্মদিন হিসাবে এই ৩ এপ্রিল দিনটিকেই ধরা হয়ে থাকে।