ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

কুমিল্লায় নববর্ষে মাছের মেলা স্থগিত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ১৩ এপ্রিল ২০২০
কুমিল্লায় নববর্ষে মাছের মেলা স্থগিত
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার রাজগঞ্জ বাজার সোমবার দুপুর ২ টা থেকে বুধবার সকাল ৮ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। 

এছাড়া নববর্ষ উপলেক্ষে এই বাজারে দেশের বৃহৎ মাছের মেলাও স্থগিত করা হয়েছে। এই সময়ে কোনো প্রকার বাজার কিংবা মাছের মেলা বসালে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। 

রাজগঞ্জ বাজারে প্রতিবছর বাংলা নববর্ষে মাছের মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন। তবে এবছর প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে মাছের মেলায় জনসমাগম বন্ধে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। 

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজগঞ্জ বাজারের ইজারাদার জয়নাল আবেদীন।

তিনি জানান, সিটি কর্পোরেশন নির্দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত রাজগঞ্জ বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ বাস্তবায়নের জন্য সব দোকানদারকে জানানো হয়েছে। বিশেষ করে মাছের আড়ৎ ও যারা মেলা বসাবেন তাদের বার বার সতর্ক করেছি যেন কোনো প্রকার দোকান না বসে। 

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, করোনাভাইরাসের কারণে এ বছর পহেলা বৈশাখের মাছের মেলাসহ সোমবার দুপুর ২টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত রাজগঞ্জ বাজার বন্ধ ঘোষণা করতে চায় বলে জানায় বাজার কমিটি। জনগণের সুবিধার কারণে যা দরকার তাই করা হোক কোনো আপত্তি নেই।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!