ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ভারতে আটকে পড়া আরো তিনজন দেশে ফিরেছেন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১৮ এপ্রিল ২০২০
ভারতে আটকে পড়া আরো তিনজন দেশে ফিরেছেন
ভারতে আটকে পড়া আরো তিনজন দেশে ফিরেছেন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার দুপুরে দেশে ফিরেছেন আরো ৩ বাংলাদেশি।

করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতে লকডাউন থাকায় বহু বাংলাদেশি সেখানে আটকে পড়েছেন। এদের মধ্যে আজ তিনজন দেশে ফেরেন।  

এ নিয়ে ৪ দফায় ২৬ জন বাংলাদেশি ভারতে থেকে দেশে আসেন।  

Advertisement

তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার একজন, চাঁদপুরের একজন ও কুমিল্লার একজন রয়েছে। তাদেরকে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ওই ৩ বাংলাদেশি দেশে আসেন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর স্বাস্থ্য
বিভাগের প্রতিনিধি দল এসে তাদের বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!