ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ১৫ নভেম্বর ২০২১
ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ঘণ্টায় আরো ২ জন মারা গেছেন।

সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের আব্দুর রশিদ ও টাঙ্গাইল ধনবাড়ির হাসনা বেগম। তারা করোনার উপসর্গে মারা যান।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মমেক হাসপাতালের করোনা ইউনিটের ৩৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

Advertisement

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, একদিনে মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১০১ নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!