তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে এক হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ।
আরো পড়ুন: রাজধানীর বাসাবোতে এক নারীর ওমিক্রন শনাক্ত
.png)
আক্রান্তদের মধ্যে নগরীর ১৩ জন, আনোয়ারার দুইজন ও চন্দনাইশের একজন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৪ হাজার ২৫০ জন ও উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৩৬৫ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৬১৫ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৩২ জন। এর মধ্যে নগরীর ৭২৩ জন ও উপজেলার ৬০৯ জন রয়েছেন।