ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

মৃত্যুশূন্য চট্টগ্রামে শনাক্তের হার ৫ শতাংশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৮, ৮ জানুয়ারি ২০২২
মৃত্যুশূন্য চট্টগ্রামে শনাক্তের হার ৫ শতাংশ
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে এক হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। 

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার চার দশমিক ৯৬ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল চার দশমিক ৪১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৭১ জন, বোয়ালখালীর একজন, রাউজানের একজন, ফটিকছড়ির একজন, হাটহাজারীর একজন ও সন্দ্বীপের একজন রয়েছেন।

Advertisement

আরো পড়ুন: এতিম শিশুটিকে রশি দিয়ে বেঁধে ধর্ষণ করেন মুরাদ

এর আগে, শুক্রবার ৮২, বৃহস্পতিবার ৫৩, বুধবার ৫৩, মঙ্গলবার ৩৫, সোমবার ২৩ ও রোববার ১৬ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৪ হাজার ৫৭৫ জন ও উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৪০৫ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৯৮০ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৩৩ জন। এরমধ্যে নগরীর ৭২৩ জন ও উপজেলার ৬১০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!