ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফের করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫১, ৭ জানুয়ারি ২০২২
ফের করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট
ছবি: আরিফ আলভি

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

টুইটবার্তায় আরিফ আলভি বলেন, ‘আমি আবারও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি। গত চার-পাঁচদিন ধরে গলাব্যাথা ছিল, এখন কিছুটা কমেছে। গত দু’দিন ধরে হালকা জ্বর বোধ করছি। এছাড়া আর কোনো উপসর্গ নেই।’

Advertisement

আরো পড়ুন>> কাজাখস্তানে রক্তক্ষয়ী বিক্ষোভ-সংঘর্ষ নিহত বেড়ে ৪৮

জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে টুইটবার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘বন্ধুরা, আপনারা সবাই সতর্ক থাকবেন এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

এর আগে গত বছরের মার্চে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন আরিফ আলভি।

এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, বৃহস্পতিবার যেদিন প্রেসিডেন্ট তার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করলেন, সেইদিনই পাকিস্তানে দৈনিক সংক্রমণ হয়েছে এক হাজারের বেশি, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

আরো পড়ুন>> টিকা না নেয়ারা ঘরের বাইরে এলেই গ্রেপ্তারের হুমকি দুতার্তের

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানেও ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, দেশটিতে এর কারণেই আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। তবে পাকিস্তানে এখনই লকডাউন আরোপের কথা ভাবা হচ্ছে না। কীভাবে করোনার টিকাদান কর্মসূচি বাড়ানো যায়, সেদিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১২ লাখ ৯৯ হাজার ৮৪৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ২৮ হাজার ৯৫৫ জনের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!