ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, আরো একজন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ৮ জানুয়ারি ২০২২
দেশে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, আরো একজন শনাক্ত
ফাইল ফটো

দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আরো একজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

শনিবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

Advertisement

জিআইএসএআইডি জানায়, নতুন শনাক্ত ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন। তিনি একজন পুরুষ এবং তার বয়স ২২ বছর। তার নমুনা গত ২৮ ডিসেম্বর সংগ্রহ করা হয়।

বৈশ্বিক এ ডাটাবেজ থেকে আরো জানা যায়, শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে নারী আছেন ১৪ জন এবং পুরুষ ৭ জন।

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশে ১০ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের খবর পাওয়া যায়। ৩১ ডিসেম্বর তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায় জিআইএসএআইডি। 

এর আগেও ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরো একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি। 

দেশে সর্বপ্রথম গতবছরের ১১ ডিসেম্বর প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ছিলেন। তারা বর্তমানে সুস্থ আছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!