এতে আরো বলা হয়, সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
আারো পড়ুন: বঙ্গোপসাগরে ৩৪৭ প্রজাতির সামুদ্রিক মাছের সন্ধান
.png)
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, প্রজ্ঞাপনের বিষয়টি শুনেছি। সরকারি নিয়ম মেনে রোবিবার থেকে স্টার সিনেপ্লেক্সে অর্ধেক বা কম সংখ্যক লোক প্রতিটি শোতে সিনেমা দেখতে পারবেন।
সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, সরকারি প্রজ্ঞাপন মৌখিকভাবে জেনেছি। এ বিষয়ে বৃহস্পতিবার সব হল মালিককে বিষয়টি চিঠিযোগে জানানো হবে। সরকারিভাবে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেভাবেই সিনেমা হল চলবে।
আারো পড়ুন: চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত
এদিকে আগামী শুক্রবার (৭ জানুয়ারি) সিয়াম-পূজার ‘শান’ সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু সিনেমা হলের নতুন নিদের্শনায় তা স্থগিত করা হয়েছে।
বুধবার বিকেলে ‘শান’এর পরিচালক এম রাহিম জানান, করোনা সংক্রমণ নিয়ে নতুন করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই অবস্থায় শুক্রবার সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।