ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রামেকে আরো দুইজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ১৩ জানুয়ারি ২০২২
রামেকে আরো দুইজনের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

তারা দুইজনই পাবনা জেলার বাসিন্দা। দুইজনের বয়স ৬১ বছরের ওপরে। করোনা উপসর্গ নিয়ে একজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে এবং অন্যজন ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে দুইজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষ, অটোচালকসহ নিহত ২

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৭ জন। বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার একজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন রোগী।

এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৬৬ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৭ জনের। একই দিনে রামেক ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্ত হওয়া প্রত্যেকে রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৭  দশমিক ৪৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!