মৃত আবুল কালাম ময়মনসিংহ সদরের বাসিন্দা। তিনি করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।
আরো পড়ুন: সাবেক স্বামীর বিচার চেয়ে মেয়েকে নিয়ে অনশনে নারী
.png)
ডা. মহিউদ্দিন খান মুন জানান, মমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ছয়জন। এছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।