ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ময়মনসিংহ মেডিকেলে আরো ২ জনের প্রাণহানি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২, ১৫ জানুয়ারি ২০২২
ময়মনসিংহ মেডিকেলে আরো ২ জনের প্রাণহানি
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আসাদুজ্জামান ও নান্দাইলের রসুল মিয়া। এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে ইউনিটটিতে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হলো। 

আরো পড়ুন: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৩৯

Advertisement

শনিবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী তিনজন। এছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা শনাক্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!