ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

হাসপাতালে নিতে নিতে মেয়ের কোলে করোনা আক্রান্ত বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩২, ২৪ জানুয়ারি ২০২২
হাসপাতালে নিতে নিতে মেয়ের কোলে করোনা আক্রান্ত বাবার মৃত্যু
হাসপাতালে নিতে নিতে মেয়ের কোলে করোনা আক্রান্ত বাবার মৃত্যু

হাসপাতালে নিতে নিতে মেয়ের কোলে মারা গেলেন করোনাক্রান্ত বাবা আনোয়ার হোসেন। তিনি রাজধানীর হাজারীবাগের বাসিন্দা। চারদিন আগে করোনা শনাক্ত হয় তার। 

আক্রান্ত হওয়ার পর থেকে বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন  ৬২ বছর বয়সী আনোয়ার হোসেন। সোমবার সকাল থেকে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। অসুস্থ বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মেয়ে ঝুমা আক্তার। সিএনজি চালিত অটোরিকশায় তারা হাসপাতালের উদ্দেশে রওনা হন। তীব্র শ্বাসকষ্ট হওয়ায় পথে থাকার পুরো সময়টা ঝুমা তার বাবাকে আগলে ধরে ছিলেন।

আরো পড়ুন> ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন

বেলা ১২টার দিকে হাসপাতালের সামনের লোকজনের সহায়তায় বাবাকে জরুরি বিভাগে নিয়ে যান ঝুমা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তাররা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার বাবা মারা গেছেন।

Advertisement

মেয়ে ঝুমা জানান, তার বাবা দ্বিতীয় বারের মতো কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন।

দুপুর ২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে ঝুমা তার বাবার মরদেহ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!