ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

যশোরে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২২৬

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ২৬ জানুয়ারি ২০২২
যশোরে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২২৬
সিভিল সার্জন কার্যালয়, যশোর

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন যশোর সদর হাসপাতালের আইসিইউতে এবং দুইজন ইয়োলো চিকিৎসাধীন অবস্থায় এরা মারা যান। এছাড়া একই সময়ে ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চলতি মাসের শুরু থেকে যশোরে করোনা শনাক্ত প্রতিনিয়ত বাড়ছে। শনাক্তের হার ৫ শতাংশ থেকে প্রায় ৫০ শতাংশে বৃদ্ধি পেয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ৪৭৪টি নমুনা পরীক্ষা করে ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পিসিআর টেস্টে শনাক্ত হয়েছে ১১৯জনের এবং র‍্যাপিড টেস্টে ১০৭ জনের।

Advertisement

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ২৮৫ জনে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!