ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বড়পুকুরিয়া কয়লা খনির ৬৭ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ৩১ জানুয়ারি ২০২২
বড়পুকুরিয়া কয়লা খনির ৬৭ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত
বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কর্মরত চীনা নাগরিকসহ ৬৭ জন কর্মকর্তা ও  কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনার নানা উপসর্গে ভুগছেন অর্ধশত কর্মকর্তা-কর্মচারী। এ পরিস্থিতিতে খনিতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার সকালে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ৩৬ জন চীনা কর্মকর্তা ও বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) এমডিসহ ৩১ জন বাংলাদেশি কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত ও অর্ধশত কর্মকর্তা করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে, খনিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ছুটি দিয়ে গত শুক্রবার সকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

প্রকৌশলী কামরুজ্জামান বলেন, তাপবিদ্যুতের অভ্যন্তরে দুই লাখ ৫০ হাজার টন কয়লা মজুদ রয়েছে। এ কয়লা শেষ হওয়ার আগেই নতুন করে কয়লা উত্তোলন শুরু হবে। কয়লার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, খনিতে ২৯৩ জন চীনা নাগরিকের মধ্যে ১৮৪টি নমুনা পরীক্ষায় ৩৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। একইভাবে আমিসহ বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল)  ৭২ জন কর্মকর্তার নমুনা পরীক্ষায় ৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়া অর্ধশত কর্মকর্তার শরীরে করোনার উপসর্গ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!