ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২২
উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।

বৃহস্পতিবার রাতে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

মারা যাওয়া ওই বৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন।

Advertisement

রামেক পরিচালক জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে একজন পুরুষ রোগী মারা গেছেন। তার বয়স ৬১ বছরের ওপরে। এর বাইরে গত একদিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।

এদিকে, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৫ জন রোগী। একদিন আগেও এ সংখ্যা ছিল ৫৮ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাতজন রোগী।

বর্তমানে রাজশাহীর ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর আটজন, নাটোরের সাতজন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন ও চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। একই দিনে রামেক ল্যাবে ২২৯টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা ধরা পড়েছে। রাজশাহীর ২০৬টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৩ জনের। জেলায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!