তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে দুই হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার চার দশমিক ৯৬ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল আট দশমিক ১৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৬৯ জন, রাঙ্গুনিয়ার সাতজন, পটিয়ার ছয়জন, সাতকানিয়ার চারজন, ফটিকছড়ির চারজন, মিরসরাইয়ের তিনজন, রাউজানের দুইজন, বোয়ালখালীর দুইজন, হাটহাজারীর দুইজন, সীতাকুণ্ডের দুইজন, আনোয়ারার দুইজন, বাঁশখালীর দুইজন ও সন্দ্বীপের দুইজন রয়েছেন।
.png)
এর আগে, রোববার ২০৬, শনিবার ১৮২, শুক্রবার ২৭৭, বৃহস্পতিবার ২১৭, বুধবার ৩৫২, মঙ্গলবার ৩৯৭ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯১ হাজার ১০৭ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ২০৭ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৩১৪ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬০ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৬ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।